শর্তাবলী, রিফান্ড ও প্রাইভেসি
১০০টি সেরা কেকের রেসিপি একটি ডিজিটাল ইবুক (PDF), প্রকাশ করেছে NirbhorIT।
ব্যবহারের শর্ত
- বইটি ক্রেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য। নিজে পড়া, প্রিন্ট করা ও রান্নাঘরে ব্যবহার করা যাবে।
- বইটি বা এর কোনো অংশ আবার বিক্রি, শেয়ার, আপলোড বা বিতরণ করা যাবে না।
- বইয়ের ছবিগুলো Creative Commons লাইসেন্সের; প্রতিটি ছবির কৃতিত্ব বইয়ের ভেতরে দেওয়া আছে।
- ডাউনলোড লিংক নির্দিষ্ট সংখ্যকবার ও নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে। ফাইলটি ডাউনলোড করে নিজের ফোন বা কম্পিউটারে রেখে দিন।
রিফান্ড নীতি
- এটি ডিজিটাল পণ্য, তাই ডাউনলোড করার পর সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না।
- পেমেন্ট করার পর যদি বই না পান, অথবা ফাইল খুলতে সমস্যা হয় এবং আমরা সমাধান করতে না পারি, তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- ভুল করে দুবার টাকা পাঠালে বাড়তি টাকা ফেরত দেওয়া হবে।
- রিফান্ডের জন্য অর্ডার নম্বরসহ হেল্পলাইনে যোগাযোগ করুন। টাকা যে নম্বর থেকে এসেছিল সেখানেই ফেরত যাবে।
প্রাইভেসি
- অর্ডারের জন্য আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), পেমেন্টের নম্বর ও ট্রানজেকশন আইডি সংরক্ষণ করি — শুধু পেমেন্ট যাচাই, বই পাঠানো আর সাপোর্টের জন্য।
- পেজ কতজন দেখছে বোঝার জন্য একটি বেনামী ভিজিটর আইডি ব্যবহার করা হয়।
- বিজ্ঞাপনের ফলাফল মাপার জন্য Meta Pixel ব্যবহার করা হতে পারে। এতে মোবাইল নম্বর ও ইমেইল এনক্রিপ্ট (hash) করে Meta-কে পাঠানো হয়, সরাসরি লেখা অবস্থায় নয়।
- আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না। তথ্য মুছে ফেলতে চাইলে হেল্পলাইনে জানান।